• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে সাড়ে সাত কিলোমিটার দৌড়ালো ৫শ রানার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১১২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজারে শেষ হয়েছে ‘কক্সবাজার রান’ নামে ম্যারাথন দৌড়। কুয়াশার ভোরে শুক্রবার (১৫ ডিসেম্বর) সাড়ে ৭ কিলোমিটারের এই ম্যারাথন শুরু হয় সৈকতের লাবনী পয়েন্ট থেকে।

রানাররা প্রথম সৈকতের বালিয়াড়ি হয়ে কলাতলী বীচ পয়েন্ট দিয়ে যায় হলিডে মোড়ে। সেখান থেকে আবার লাবনী পয়েন্টে গিয়ে সাড়ে সাত কিলোমিটার দৌড় শেষ করে রানাররা।

বেটার টুগেদার নামক একটি যুব সংগঠন এই ম্যারাথনের আয়োজন করে। দেশী বিদেশি পর্যটকসহ অন্তত ৫শ জন এই ম্যারাথনে অংশ নেন। চার ক্যাটাগরিতে এই ম্যারাথনে ১২ জনকে পুরুষ্কৃত করা হয়।

শুক্রবার ভোর সাড়ে ৬ টায় শুরু হওয়া ম্যারাথন দৌড়ে শেষে করতে এক এক প্রতিযোগীর সময় লেগেছে ৪০ থেকে ৬০ মিনিট। সকাল আট টায় সৈকতের লাবনী পয়েন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদৌজ্জা নয়ন।

সংক্ষিপ্ত বক্তব্য পর্বে তিনি বলেন, ম্যারাথন মানুষের শারিরীক ও মানসিক উন্নতি ঘটায়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে খেলাধুলার বার্তা পৌছে দিতে তিনি আহবান জানিয়ে বলেন, খেলাধুলা করলে শরীর মন যেমন ভালো থাকে তেমনি মাদক থেকে একজন যুবককে দূরে রাখা যায়।

বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দীন। তিনি বলেন, খেলাধুলার কোন বিকল্প নেই। শুধু ফুটবল ক্রিকেট নির্ভর না হয়ে নতুন নতুন খেলা উদ্ভাবনের মাধ্যমে তরুনদের এসব খেলায় সম্পৃক্ত করার আহবান জানান তিনি। আলোচনা শেষে বিজয়ী প্রত্যেককে নগদ টাকা, মেডেল ও ট্রফি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন