• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার সৈকতে দু’জনের মরদেহ উদ্ধার: চার বন্ধু পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিদেক / ৪১৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
কক্সবাজারে পুলিশ হেফাজতে চার বন্ধু। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কক্সবাজার অফিস

কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় মিলেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৪ জনকে তাদের হেফাজতে নিয়েছে এবং আলিফ (২৪) নামে আরও একজন পলাতক রয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম। উদ্ধার হওয়া যুবকের নাম মেহের ফারাবি অভ্র (২৪)। বাবার ইবনে মিজান।

থানা হেফাজতে থাকা চারজন হলেন- রোহান, মাসুদ, মুহিবুল ও ফারদিন। তারা নিহত মেহের ফারাবি অভ্রের বন্ধু এবং তাদের সকলের বাড়ি যশোর কোতোয়ালি থানা এলাকায়। পলাতক আলিফ যশোরের নিজামপুর এলাকার মুবিন উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, ৭ জনের একদল বন্ধু যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন গত বৃহস্পতিবার। তারা শহরের কলাতলী বিচ হলিডে নামের একটি হোটেলে উঠে। এরপর তাদের মধ্যে থেকে দুইজন নিঁখোজ হন। পরে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাফিক ঐশিক (২৬) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয় সাগরের সী-গাল পয়েন্ট থেকে । আর নিখোঁজ মেহের ফারাবি অভ্রকে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন আলিফ (২৪) পলাতক। পুলিশ তাকে খুঁজছে। চার বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তিনি পালিয়ে যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন