• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কক্সবাজার সুগন্ধায় ব্যবসায়ীর নামে লুপাট লাল মিয়ার ‘পারিবারিক সমিতি’

জয়নাল উদ্দিন: / ১৩৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজার সমুদ্রসৈকত সুগন্ধা পয়েন্ট এলাকার সর্বপ্রথম ব্যবসায়ী সমিতি ‘সী-ইন বীচ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিডেট’। এই সমিতির আজীবন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে চাঁদাবাজি মামলার ১ নাম্বার আসামি লাল মিয়া ওরফে লালু। চাঁদাবাজি মামলার আসামি হয়ে কারাগারে যাওয়ার পর ওই ব্যবসায়ী সমিতি নিয়ে মুখ খুলছে সাধারণ ব্যবসায়ীরা। বীচের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিটি পারিবারিক সমিতি হিসেবে তৈরি করেছে লাল মিয়া। সমিতির প্রায় ৪০ থেকে ৪২ জন্য সদস্য রয়েছে। এরমধ্যে ২৫ জন সদস্য লাল মিয়া পরিবারের। ২৫ জনের মধ্যে জেলা প্রশাসনে আওতাধীন ব্যবসায়ী কার্ড রয়েছে মাত্র ১০ থেকে ১২ জনের। লাল মিয়া পরিবারের আরো ১০ থেকে ১৫ জনের নামে ব্যবসায়ী কার্ড না থাকলেও তাদের সমিতির সদস্য করা হয়েছে। এমনকি শিশুদেরও সমিতি সদস্য বালিয়েছে লাল মিয়া। পারিবারিক সদস্য ছাড়াও ব্যবসায়ীক কার্ড নেই এমন সদস্য করা হয়েছে প্রায় ১৫ জনকে। এরমধ্যে অনেকেই কক্সবাজারের বাসিন্দাও নন। লাল মিয়ার একান্ত পরিচিত এবং ভুয়া কাগজপত্র ও রীটকারীদের সুবিধা হিসেবে অনেক জনের নাম সমিতিতে রাখা হয়েছে। কার্ডদারী ব্যবসায়ীদের কৌশলে এই সমিতিতে রাখা হয়নি। কিন্তু দৈনিক, মাসিক, বিভিন্ন দিবসে বা কোনো অনুষ্ঠানের যাবতীয় খরচ নেওয়া হয় কার্ডদারী এসব ব্যবসায়ীদের কাছ থেকে। অথচ এসব কার্ডদারী অনেক ব্যবসায়ীও জানেন না সমিতিতে তাদের নাম নেই। ব্যবসায়ীদের টাকা নিয়েই দীর্ঘদিন ধরে লাল মিয়া পারিবারিক সদস্যদের সমিতিতে অর্ন্তভুক্ত করে লুটপাট চালিয়ে যাচ্ছে। সমিতির নামে শেয়ার বিক্রি ও সঞ্চয়পত্র জমাও করেছে লাল মিয়া। অথচ এতে যারা মিয়মিত টাকা পরিশোধ করে এমন কার্ডদারী ব্যবসায়ীদের নাম নেই। এতে সাধারণ ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা যায়- সুগন্ধা পয়েন্টস্থ জেলা প্রশাসনের তথ্য সেবা কেন্দ্রের পশ্চিমে বালিয়াড়িতে প্রায় ৫০টির অধিক ঝুপড়ির দোকান দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করেন লাল মিয়া। এই কারণে এসব দোকান নিয়ে ‘সী-ইন বীচ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিডেট’ করেন।

এই সমিতিতে রয়েছে- লাল মিয়া, আছিয়া বেগম, উম্মে জুবাইয়া, হাসান মো. বকুল, রাশেদ মো. ফরহাদ, হোছাইন মো. আযাদ, রহিমা বেগম, নুর জাহান, মো. হাসনাতুল মুফিক, মো. দারুস সালাম সাঈদ ও মোবারেকা আক্তার। এরা সবাই লাল মিয়া পরিবারের একান্ত সদস্য। এছাড়া সমিতিতে সদস্য হিসেবে রয়েছে- হাজী মীর ইয়ার মোহাম্মদ, শেখ রাজিয়া হক, কাজী মান্নান, মঞ্জুরুল সাহেদ ইফতেখার, শেখ আকতারী বেগম, নাজনীন সোলতানা, সানিয়া ইফতেখার, তানিয়া ইসলাম ভরসা, শেখ নুরুল ইসলাম, ওসমান কাদের সানি, নুরাতুল মিনার, সামস আল আরেফিন, মো. শাহাজাহান, জোবায়ের আহম্মদ, নয়ন মনি, রাহি আহম্মদ তামিম, দুলাল দাশ, সাবরিনা আসমা সিফাত, আয়েশা বেগম, জাফর মিয়া, শামীম আহম্মদ, মো. রুবেল হক, আফরুজা বেগম, মনরঞ্জন দে, রাজিয়া বেগম, নামিয়া তাসনিম, আন্তর, চম্পা ও পলাশ পাল। সমিতির এই ৪০ জন সদস্যের মধ্যে প্রায় ২০ জনের অধিক সদস্যের সুগন্ধা পয়েন্টে ব্যবসায়ীক কার্ড নেই। এবং তারা সুগন্ধা পয়েন্টের ব্যবসায়ীও নন। পারিবারিক সদস্য এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের জন্য ব্যবসায়ী না হলেও তাদের সমিতির সদস্য করেন লাল মিয়া।

অপরদিকে লাল মিয়ার নিয়ন্ত্রণাধীন ওই মার্কেটে জেলা প্রশাসনের কার্ডদারী ব্যবসায়ী হিসেবে রয়েছে- লাল মিয়া, শামস আল আরেফীন, মুসলিম উদ্দিন ভুট্টো, আলী হাসান, মো. বাদশা মিয়া, মো. জয়নাল আবেদীন, মো. নুরুল আলম, রাসেল মো. ফরহাদ, আব্দুর রাজ্জাক, রোকসানা আক্তার, কাজল কান্তি রুদ্র, দিদারুল আলম, দুদু মিয়া, আমিন উল্লাহ, নুর জাহান, মো. শফিউল্লাহ, আছিয়া আসমা, আবদুল হাকিম, মোবারেকা আক্তার, দীপু চন্দ্র দে, সাইদ রিন আল হোছাইন সুমন, মো. আবু তাহের, উপল বড়–য়া, হাসান মো. বকুল, আশরাফ হোসেন, পলাশ পাল চৌধুরী, তৌহিদুর রহমান, দোলন পাল, রোকেয়া বেগম মানু, আলতাফ হোসেন, হোসনে আরা, জহুরুল আলম, মো. সেলিম, দুলাল দাশ, রহিমা আসমা, ফরিদুল আলম, সাইফুল ইসলাম সুমন, উম্মে জুবাইরা, হোসেন মোহাম্মদ আজাদ, সাহাব উদ্দিন, মো. লাল মিয়া, জোবাইর আহাম্মদ, জাকির হোসেন ও আবু তাহের। এই ৪৪ জনের নামে জেলা প্রশাসন কর্তৃক ব্যবসায়ীক কার্ড রয়েছে। অথচ ‘সী-ইন বীচ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিডেট’ এ সদস্য করা হয়েছে প্রায় ১৫ জন। এই ১৫ জনেই লাল মিয়া পরিবারের সদস্য এবং একান্ত পরিচিত। বাকি কার্ডদারী ব্যবসায়ীদের এই সমিতিতে অন্তর্ভূক্ত করা হয়নি দীর্ঘদিন ধরে। অথচ সমিতির দৈনিক, সপ্তাহিক, মাসিক, বিভিন্ন দিবস, একাধিক অনুষ্ঠানসহ নানান খরচ গুলো বহন করে যাচ্ছে কার্ডদারী ব্যবসায়ীরা।

বেশ কয়েকজন কার্ডদারী ব্যবসায়ীরা বলেন- আমরা দীর্ঘদিন ধরে বালিয়াড়িতে ঝিনুকের ব্যবসা করে যাচ্ছি। প্রতিবছর সরকারি রাজস্বও দিয়ে থাকি। আমাদের নামে জেলা প্রশাসন কর্তৃক কার্ড রয়েছে। আমাদের এই ব্যবসায়ী সুবাদে একটি রেজিষ্টেশনকৃত ব্যবসায়ীক সমিতিও আছে। যার নেতৃত্বে রয়েছে লাল মিয়া। লাল মিয়া আজীবন সভাপতি। কিন্তু আমরা প্রতিমাসে বা দৈনিক এমনকি সপ্তাহিক বিভিন্ন খরচ দিয়ে থাকি। পানির বিল ও দারোয়ানের বিলও দিয়ে থাকি। এসব বিল থেকে যাবতীয় খরচ হয়ে মাস শেষে একটি নির্দিষ্ট টাকা জমা থাকে। এই জমা টাকা সমিতিতে অন্তর্ভূক্ত হয়। কিন্তু এতো বছর পর জানতে পারলাম সমিতিতে আমাদের অনেকের নাম নেই। যাদের নাম আছে তারা লাল মিয়া পরিবারের সদস্য এবং তার একান্ত পরিচিত লোকজন। ব্যবসায়ীক কার্ড নেই এমন প্রায় ২০ জনের অধিককে সমিতির সদস্য করা হয়েছে। অনেকেই কক্সবাজারের বাসিন্দাও নন। অথচ আমাদের কার্ডদারী ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা তুলছে।

আর কয়েকজন সদস্য বলেন- আমাদের সমিতি একটা আছে জানি। কিন্তু ওই সমিতিতে কারা সদস্য আছে তা জানি না। একবারও দেখার সুযোগ হয়নি সমিতির সদস্য কারা। লাল মিয়া সভাপতি ওটা জানি শুধু। সাধারণ সম্পাদক কে বা অন্যকোন পদে কারা আছে তাও জানি না। কিন্তু সমিতির সদস্য বলে প্রায় সময় দোকান থেকে টাকা তুলে। এবং বিভিন্ন দিবস বা অনুষ্ঠানের জন্য টাকা নেন লাল মিয়া।

কক্সবাজার সুগন্ধা পয়েন্টস্থ ‘সী-ইন বীচ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিডেট’এর সভাপতি দাবী করা লাল মিয়া বলেন- এটি অনেক পুরাতন সমিতি। এতে ৪০ থেকে ৪২ জন সদস্য রয়েছে। আমি নিজেই এই সমিতির সভাপতি। সমিতির সাধারণ সম্পাদক কে জানতে চাইলে; তিনি কোন উত্তর দিতে পারেনি। এমনকি সাধারণ সম্পাদক কে তার মনে নেই বলে আমত্তা আমত্তা করে উত্তর দেন। কার্ডদারী ব্যবসায়ী নন এমন জনকে সমিতির সদস্য করার বিষয়ে তিনি বলেন- অনেক জন আছে ব্যবসায়ী নন, কিন্তু সমিতির সদস্য। তারা কিভাবে আছে তেমন বলতে পারছি না। কার্ডদারী ব্যবসায়ীরা বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন- কেউ বাদ পড়েছে কিনা আমার জানা নেই। হয়ত তারা অন্য মার্কেটের হতে পারে। এতে অনেকেই তার পরিবারের সদস্য থাকার কথা স্বীকার করে বলেন- সমিতির নামে কোন টাকা উত্তোলন করা হয় না। তাছাড়া পানি, দারোয়ান বা অন্য কোন খরচ বাবদ আমি টাকা উত্তোলন করি না বলে ফোনের সংযোগ কেটে দেন লাল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন