• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রে ভেসে যাওয়া অবস্থায় পর্যটক উদ্ধার

জয়নাল উদ্দিন: / ১৭৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার সমুদ্রসৈকতে ¯্রােতের টানে ভেসে যাওয়া অবস্থায় মোহাম্মদ সামি (১৭) নামে এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে পর্যটক সেবায় নিয়োজিত ইয়াছির লাইফ গার্ডের কর্মীরা। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে উদ্ধার করা ওই পর্যটককে। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়াছির লাইভ গার্ডের ইনচার্জ মো. জাহেদুল ইসলাম।

জাহেদুল ইসলাম বলেন, রোববার দুপুর দেড়টার দিকে তিন বন্ধু লাবণী পয়েন্টের সমুদ্রে নামেন গোসল করতে। এক পর্যায়ে তারা তিনজনেই ভেসে যাওয়া অবস্থায় দুজন কূলে ফিরে আসে। অপরজন ভেসে যাওয়ার বিষয়টি আচঁ করতে পেরে ইয়াছির লাইভ গার্ডের কর্মীরা দ্রুত গিয়ে তাকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া পর্যটক কুমিল্লা জেলার মো. নাসিমের ছেলে। বর্তমানে তিনি সুস্থ রয়েছে বলে জানা গেছে। রোববার সকালেই তারা তিন বন্ধু কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন