• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ

জয়নাল উদ্দিন: / ১১০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে মো. আলী তৌহিন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার ৩ বন্ধুকে উদ্ধার করেছে লাইফগার্ড ও বীচ কর্মীরা। সৈকতের লাবণী পয়েন্টে মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মীর দলনেতা মাহাবুব আলম।

জানা যায়- মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে সমুদ্রের পানিতে ভেসে যায় ৪ বন্ধু। এর মধ্যে ৩ জনকে উদ্বার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তৌহিন। ১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩নং ওয়ার্ড নুর পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

বীচ কর্মী ও লাইফগার্ডরা জানান- সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিখোঁজ তৌহিনকে উদ্বার করা হয়নি। তবে তারা উদ্বার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং উদ্বার ৩ জন আসেক নুর, মেহরাফ উদ্দীন ও ফাহমাদ ইসলাম সুস্থ রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন