• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযান : ২টি বন্দুকসহ শহিদুল আটক

নিজস্ব প্রতিদেক / ২৩৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
আটক শহিদুল ইসলাম।

কক্সবাজার অফিস:
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ২টি দেশিয় তৈরি এলজি বন্দুকসহ শহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে। আটক শহিদুল শহরের পাহাড়তলী এলাকার আকবরের ছেলে। রোববার (২৪ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন- শনিবার (২৩ জুলাই) বিকালে কক্সবাজার পৌরসভাস্থ বাছামিয়ার ঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে স্থানীয় জনসাধারণের সহায়তায় একটি এলজি বন্দুকসহ শহিদুলকে আটক করা হয়েছে। পরবর্তীতে ধুত আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার সঙ্গে থাকা দলের আরেকজন সদস্যর নিকট আরেকটা বন্দুক ছিল; যা আশেপাশে কোথাও ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে আরেকটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন