• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

কক্সবাজার শহরে সোমবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৮৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় আগামী সোমবার (২৩ জুন) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কক্সবাজার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং ১১ কেভি লাইনের আশপাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য এ বিদ্যুৎ বন্ধ থাকবে।

এ কারণে সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার শহরের সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ্ব, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, পেশকারপাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড় মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত কাজ শেষ হলে নির্দিষ্ট সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণকে প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে। সূত্র-টিটিএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন