জনতার হাতে দুই গরু চোর।
মোর্শেদ আলম:
কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় গরুসহ দুই গরু চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন যথাক্রমে মোঃ ইয়াসিন(২০) ও মোঃ রফিক (১৮)।
স্থানীয় লোকজন জানান, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় ৩ টি গরু সহ পাচারের সময় তাদের গতিবিধি সন্দেহ হলে জনতা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরুগুলো শহরের কলাতলি এলাকা থেকে চুরি করা হয়েছে বলে জানান। জনতা গরু সহ দুই গরু চোরকে স্থানীয় কাউন্সিলর লালুর কাছে সোপর্দ করে।
এ বিষয়ে কাউন্সিলর ওমর ছিদ্দিক লালুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে উপযুক্ত প্রমান সহ গরুর মালিক থাকলে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান এবং দুই গরু চোরকে পুলিশের কাছে সোপর্দ করবেন বলে জানান।