কক্সবাজার অফিস:
কক্সবাজার সদর উপজেলা দূরপাল্লা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাতে থাকা মোহাম্মদ সোয়াত (১৮)নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১০এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে । এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
নিহত কলেজ ছাত্র সদর উপজেলা খরুলিয়ার এলাকার মৃত জহির আহমদের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানান তার সহপাঠীরা। বিষয়টি নিশ্চিত করেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, রবিবার সকালে কক্সবাজার যাত্রীবাহী বাস ওই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোয়াদ হোসেন মারাযায়। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।