• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রিয়তোষ পাল পিন্টু আর নেই : শোক

প্রেস বিজ্ঞপ্তি: / ১৪৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযুদ্ধের বীর সংগঠক প্রিয়তোষ পাল পিন্টু আর নেই। তিনি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

প্রিয়তোষ পাল পিন্টু দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, দৈনিক পূর্বকোণসহ জাতীয় ও দৈনিক আজকের কক্সবাজারসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রথম সভাপতি। ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামালীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। একই সাথে শোক প্রকাশ করেন কক্সবাজার প্রেসক্লাবের পক্ষে সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন