• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার থেকে পাচার: ১২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১৪

নিজস্ব প্রতিদেক / ৮১৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
সাগর পথে ইয়াবা নিয়ে ১২ রোহিঙ্গাসহ আটক ১৪।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক :

সাগর পথে ইয়াবা পাচারকালে ১২ রোহিঙ্গাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ১২ কোটি টাকার ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তারা হলেন- মো. আবুল কালাম (২৭), মো. আবুল ফয়েজ (৫০), মো. মনির হোসেন (৪৫), মো. আলম (৪১), মো. রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩), মো. মজিবুর রহমান (১৯), মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. হোসেন (৪২), মো. বশির আহাম্মদ (২২), মো. মঞ্জুর আলম (১৯) ও মো. একরাম উল্লাহ (১৯)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, কক্সবাজার থেকে ফিশিং বোটে ইয়াবার একটি বড় চালান পতেঙ্গা এলাকায় খালাসের জন্য আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে ৩টায় র‌্যাবের একটি দল কর্ণফুলী নদী এলাকায় অভিযানে যায়। এসময় একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বোটে থাকা ৩টি ট্রাভেল ব্যাগ থেকে ৩ লাখ ৯৬ হাজার টাকার ইয়াবা জব্দ করা হয়। এসময় বোটে থাকা ১২ রোহিঙ্গাসহ ১৪ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। আটককৃতদের পতেঙ্গা থানায় হন্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন