বার্তা পরিবেশক
প্রতীক বরাদ্দের পর দুপুর ২টা থেকে রাত ৮ পর্যন্ত সময় নির্ধারন। রাত ৮টার পর মাইক বাজানো ও একাধিক ক্যাম্প (অফিস) সম্পর্ণ নিষিদ্ধ। রাত ৮টার পর গাড়িতে মাইক লাগিয়ে কোনো রকম প্রচরনা ও একাধিক অফিস এবং বড় গেইট করা যাবে না; নির্বাচন অফিসার (রিটার্নিং কর্মকর্তা) স্পষ্ট নির্দেশনার পরও কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের একাধিক প্রার্থী তা মানছে না। এ যেন ‘কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই’ সেই প্রবাদের মতো বিষয়।
যদিও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের লিখিতভাবেই বলে দেওয়া আছে কী কী নিয়ম ও বিধিমালা অনুসরণ করতে হবে।
৫নং ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুই প্রার্থী প্রচারে বড় আকারের ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়েছেন। আবার নিয়ম লঙ্ঘন করে একই ওয়ার্ডে একাধিক ক্যাম্প স্থাপন করে প্রচার চালিয়েছেন।
যে দুইজন বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তারা হলেন- ৫নং ঝিলংজা ১নং ওয়ার্ডের মো. আমিন কোম্পানি (টিউবওয়েল মার্কা) ও মো: ইউনুস মোরগ মার্কা)। এই দুইজন প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘন করে প্রচারের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী এলাকায় বড় ধরনের কোন গেইট না করার আইন থাকলেও আমিন (টিউবওয়ের) বড় আকারে গেইট স্থাপন করেছেন।
১নং ওয়ার্ডের একাধিক ক্যাম্প (অফিস) করেছে এই দুই প্রার্থী।
পর্যবেক্ষণে দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক সংবলিত পোস্টার লাগিয়ে প্রচার করা হচ্ছে। মোটরসাইকেলেও স্টিকার লাগানো ছিল।
আর জানা গেছে, ১নং নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আমিন কোম্পানি (প্রতীক টিউবওয়েল ) নির্বাচনী প্রচারে অসংখ্য বিলবোর্ড রয়েছে। এসব বিলবোর্ড বড় মসজিদ সংলগ্ন বিন্দু ফ্যাশনের সামনে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মোড়ে, বাজার মোড়ে ও বাকিগুলো কয়েকটি স্থাপনার ওপর রয়েছে।
একইভাবে মেম্বার প্রার্থী মো. ইউনুস ( মোরগ ) তার প্রচারণা সংবলিত ফেস্টুন ব্যবহার করেছেন। তারও রয়েছে একাধিক অফিস। এক ওয়ার্ডে ৪-৫টি ক্যাম্প(অফিস) স্থাপন করেছে।
সরেজমিনে দেখা গেছে, ২ মেম্বার প্রার্থী কোন আচরণবিধি মানছে না । কে কার চাইতে বেশি আচরণবিধি লঙ্ঘন করতে পারে সে প্রতিযোগিতাএ যেন শুরু হয়েছে ৫নং ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, যদি তাঁরা আচরণবিধি লংঘন করে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আমাদের কাছেও তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।