• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা বিএনপি সভাপতির মামলা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২১০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

সামাজিক যোগাযোগ বা ডিজিটাল মাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বুধবার দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২৫ ধারার অপরাধে আমলে নিয়ে আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক পিবিআইকে তদন্তের নিদের্শ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন।

মামলায় অভিযুক্তরা হলেন, ডিজিটাল অগ্রযাত্রা নামের একটি গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ ও ইমান হোসাইন, ডিজিটাল অগ্রযাত্রার প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক।

অভিযুক্তদের মধ্যে সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন