• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

কক্সবাজার গোলদিঘীতে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৬৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজার শহরের গোলদিঘীতে পুকুরে ডুবে আমির হাসান (১২) নামের এক শিশুর করুণ মৃ’ত্যু হয়েছে। সে পাহাড়তলি রহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। আমির কক্সবাজারের পাহাড়তলির বাসিন্দা হাজী আজিমুল্লাহ মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির হাসান অন্যান্য শিশুদের সঙ্গে গোলদিঘীর পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় সবার অগোচরে সে পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার খোঁজ না পাওয়ায় অন্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

আমিরের ভাই আমির আহমেদ জানান, ঘটনার কিছুক্ষণ আগে তার ভাই বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে খুব বেশি চিন্তিত হননি, তবে অল্প সময়ের মধ্যেই তার মৃ’ত্যুর খবর পেয়ে পরিবার শোকস্তব্ধ হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন