• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

“কক্সবাজার আ.লীগের শৃঙ্খলা ভেঙে পড়েছে, আমি হতাশ”

নিজস্ব প্রতিদেক / ৩১৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
কক্সবাজারে কর্মী সমাবেশে আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘আপনাদের (কক্সবাজারে নেতাদের) বক্তব্য শোনে আমি হতাশ হয়েছি। আমি বুঝতে পেরেছি এখানে দলের শৃঙ্খলা নেই। সবাই বিভক্তিতে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে স্থানীয় নির্বাচনে দলের নেতাকর্মীদের বিভক্তি বেড়েছে।’
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ২০ জানুয়ারি জেলা আওয়ামী লীগের কর্মী সভা। উক্ত সভায় নেতাকর্মীদের বক্তব্যের পর দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হবে।’
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি স্থানীয় সাংসদের উদ্দেশ্যে আরও বলেন, ‘এ বিভক্তিতে স্থানীয় সংসদ সদস্যদের জড়িয়ে পড়ার অভিযোগ প্রহণযোগ্য নয়। সাংসদরা কেন বিভক্তিতে জড়াবেন? আপনারা দল ও জনগণের অভিভাবক। কাউকে দূরে ঠেলে বা কাউকে কাছে আনার প্রবণতা পরিত্যাগ করতে হবে। এ বিভক্তি ঐক্যবদ্ধ করা না গেলে আগামী নির্বাচনে বিরূপ প্রভাব পড়বে।’ তাই অভিভাবকের মতো দায়িত্ব পালন করতে সাংসদের প্রতি অনুরোধ জানান তিনি।

কক্সবাজার জেলা আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, পেকুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রাজা শাহ আলম চৌধুরী, রেজাউল করিম ও জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী। সূত্র-মহানগর

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন