• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

কক্সবাজার আদালতে পর্যটক দম্পতির জবানবন্দি

নিজস্ব প্রতিদেক / ২৭২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
কক্সবাজারে গণধর্ষণ কান্ডের পর আলোচনায় সন্ত্রাসীরা।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরে স্বামী-সন্তানকে জিম্মি করে গণধর্ষণের ঘটনায় পর্যটক গৃহবধূ ও তার স্বামীকে আদালতে তোলা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে তাদের কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।

তিনি বলেন- ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পর্যটক দম্পতিকে আদালতে তোলা হয়েছে। বিচারকের নিটক তারা ঘটনার বর্ণনা দেন। এর আগে তাদেরকে আমাদের মতো করে জিজ্ঞাসাবাদ করেছি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ গৃহবধূ ধর্ষণের ঘটনার মধ্যে অনেক রহস্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন- তার বক্তব্যের সঙ্গে স্বামীর বক্তব্যের মিল নেই। পাশাপাশি এই গৃহবধূ গত কয়েক মাসের মধ্যে কক্সবাজারে বেশ কয়েকবার এসেছেন। সুতরাং তাকে প্রাথমিক দৃষ্টিতে পর্যটক বলা যাচ্ছে না। কারণ এই মহিলা বারবার কক্সবাজার আসার পেছনে অন্য রহস্য লুকিয়ে আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন