• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

কক্সবাজার আইকনিক স্টেশনে রেলমন্ত্রী : স্মরনীয় হবে রেললাইন উদ্বোধনী অনুষ্ঠান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৯৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠান এ অঞ্চলের মানুষের জন্যে স্মরনীয় করে রাখতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে রেললাইন উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনকালে একথা বলেন।

এসময় তিনি, প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠান বর্ণিল করতে সার্বিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সুবক্তগীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন বলেন- আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিক এই আইকনিক রেলস্টেশন ও দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেললাইনের উদ্বোধন করবেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ঝিলংজায় ২৯ একর জমিতে নির্মিত হয়েছে চোখ ধাঁধানো আইকনিক রেলওয়ে স্টেশন। স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে দুইশ ১৫ কোটি টাকা। পুরো স্টেশনের সৌন্দর্য ফুটিয়ে তুলতে চারপাশে ব্যবহার করা হয়েছে কাঁচ। ছাদের ওপর ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল ক্যানোফি। ফলে দিনের বেলা বাড়তি আলো ব্যবহার করতে হবে না স্টেশনে। আর অত্যাধুনিক নির্মাণশৈলীর কারণেই একে বলা হচ্ছে গ্রিন স্টেশন।

তিনি আরও বলেন, স্টেশনে ফুড কোর্ট, হোটেল ও শপিং কমপ্লেক্সের বিষয়টি বাইরের এজেন্সি দ্বারা পরিচালনা করা হবে। এ প্রক্রিয়া হবে টেন্ডারিংয়ের মাধ্যমে।

ছয় তলার এই স্টেশনে রয়েছে চলন্ত সিড়ি, মালামাল রাখার লকার, হোটেল, রেস্তোরাঁ, শপিংমলসহ আধুনিক সব সুবিধা। ৪৬ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্বলিত এই স্টেশনটি সম্পূর্ণ শিতাতপ নিয়ন্ত্রিত। যেখানে আছে কনভেনশন হল, ট্যুরিস্ট ইনফরমেশন বুথ, এটিএম বুথ ও প্রার্থনার স্থানসহ নানান সুবিধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন