• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজারে ৮ মামলার আসামী মাইন্যা চোরা গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৪১৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
কক্সবাজারে বহু মামলার আসামী হানিফ গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে হানিফ (৩২) প্রকাশ মাইন্যা চোরাকে গ্রেপ্তার করেছে। রোববার (২৭ মার্চ) গভীররাতে তারাবনিয়ারছড়াস্থ টেকনাইফ্যা পাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

হানিফ একই এলাকার আশরাফুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, হানিফের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তিনি একজন চিহ্নিত অপরাধী। গভীররাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি মামলা ২টি, ডাকাতির প্রস্তুতি মামলা ২ টি, অস্ত্র মামলা ২ টি, ডাকাতি মামলা ১ টি ও একটি হত্যা মামলাসহ সর্বমোট ৮ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন