• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারে ৫ রেস্টুরেন্টকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিদেক / ৫২০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে কক্সবাজার শহরের পাঁচটি রেস্টুরেন্টকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মে) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও বিএসটিআই এর সমন্বয়ে একটি দল।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি, ওজনে কারচুপির অভিযোগে লিংকরোড এলাকার আঁখি স্টোর ও আপন ট্রেডিংকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রেস্টুরেন্টগুলো হচ্ছে- কলাতলী রেস্টুরেন্টকে ২ লক্ষ, মেরিন ফুট রেস্টুরেন্টকে ২ লক্ষ, আল গণি রেস্টুরেন্টকে ২ লক্ষ, হট চিলি রেস্টুরেন্টকে ১ লক্ষ ও কক্স কুটুমবাড়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এসব তথ্য জানান।

তিনি জানিয়েছেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি ও ওজনে কারচুপি করা এবং বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এগুলো ব্যবহার/গ্রহণের ফলে মানুষ ক্ষতিগ্রস্থ ও অসুস্থ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৫ ও বিএসটিআই এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন, বিএসটিআই আইন, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ও এবং হোটেল রেস্তোরাঁ আইন মোতাবেক ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন