• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

কক্সবাজারে ২০ মামলার অধিক আসামী আ.লীগ ক্যাডার লুদু অধরা

বিশেষ প্রতিবেদক : / ২৩৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ফাইল ছবি।

আবুল মনছুর লুদু। বাংলাদেশ আওয়ামীলীগের কক্সবাজারের একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ক্যাডার। অনেকেই আওয়ামীলীগের ভাড়াটিয়া ত্রাস হিসেবে চিনেন। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর খাতায় কক্সবাজারের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। জমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও হত্যাসহ প্রায় ২০টির অধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গত ১৭ বছর কক্সবাজারের পাহাড়ি এলাকা রুমালিয়ারছড়া ও জেল গেইট এলাকায় ত্রাস চালিয়েছে আওয়ামীলীগের এই সন্ত্রাসী।

জানা যায়- ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের ব্যানারে নাম লেখান কক্সবাজার উত্তর রুমালিয়ারছড়াস্থ হাশেমিয়া মাদ্রাসা গেইট এলাকার আব্দুস ছবুর সওদাগরের ছেলে সন্ত্রাসী আবুল মনছুর লুদু। এরপর সন্ত্রাসী ইকবাল হোসেন ছোটন, মুবিনুল হক মুবিন, ফারুক, জিয়াবুল ও জসিমসহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তুলে। শুরু হয় তাদের ত্রাসের রাজত্ব। সরকারি পাহাড় কেটে মাটি বিক্রি, মানুষের জমি দখল, চাঁদা আদায় ও সরকারি খাস জমি দখলের নেতৃত্ব দেন লুদু।

২০০১ সালের মে মাসে সিটি কলেজের সামনে প্রকাশ্যে কলেজ ছাত্র আলমগীর ও তার চাচা বিডিআর সদস্য আমীরুল আলমকে গুলি করে নতুন করে আলোচনায় আসেন ছাত্রলীগ নেতা লুদু। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমীরুল আলম। এই হত্যাকান্ডে তৎকালিন বেশ উত্তাল সৃষ্টি হয় কক্সবাজারে। একই মাসে সাংবাদিক সম্মেলন করে ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থ হলে কঠিন কর্মসূচী দেওয়ার আলটিমেটাম দেন রুমালিয়ারছড়া সমাজ কমিটি। বেশ কয়েকটি দৈনিকে এই সংবাদ প্রকাশিত হয়। এই হত্যাকান্ডের ঘটনায় লুদুর বিরুদ্ধে মামলা দায়ের হয় কক্সবাজার সদর থানায়।

এর আগে ২০০১ সালের মার্চ মাসে চাঁদাদাবী ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসী লুদুইয়া ও তার সহযোগিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছিল উত্তর রুমালিয়ারছড়া এলাকার রোবহান উদ্দিন আহমেদ। এরপর ২০০২ সালে পাবলিক হল ময়দানে এক অনুষ্ঠানরত জনসভায় প্রকাশ্যে হামলা চালিয়ে জনসভা পন্ড করে। তখন এক মহিলাকে হত্যা করা হয়। ওই ঘটনার নেতৃত্ব দিয়েছিল তৎকালিন ছাত্রলীগের ক্যাডার এই লুদুইয়া। এই ঘটনায় মামলাও দায়ের হয়েছিল। তার বাহিনীর নির্যাতন থেকে রক্ষা পেতে তৎকালিন যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্তমন্ত্রী বরাবরে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেছিলেন বোরহান উদ্দিন চৌধুরী। সেখানে আওয়ামীলীগ আমলে ছাত্রলীগের সন্ত্রাসী আবুল মনছুর লুদু বাহিনীর হাতে প্রায় ৩ হাজার পরিবার জিম্মির কথা উল্লেখ করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়- গত ১৭ বছর পাহাড়ি এলাকা রুমালিয়ারছড়া, এবিসি ঘোনা, বাঁচা মিয়ার ঘোনা, সমিতি বাজার, সিটি কলেজ এলাকা, সাহিত্যিকা পল্লী, ফল্লান কাটা, কক্সবাজার কারাগারের পিছনে পাহাড়ি এলাকা, আবু উকিলের ঘোনা ও মাটিয়ার তলী এলাকাসহ পুরো জেল গেইট এলাকায় রাজত্ব চালান লুদুর সন্ত্রাসী বাহিনী। এসব পাহাড়ি এলাকায় রয়েছে তার নিজস্ব রোহিঙ্গা সদস্যরা। ক্যাম্প থেকে অনেক অপরাধীরা আত্মগোপনে চলে আসে তার আস্তানায়। জেল কারাগারের পিছনে পুরো পাহাড়ি এলাকা লুদু বাহিনীর আস্তানা হিসেবে পরিচিত। কয়েক বছর আগে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার পাহাড়ি আস্তানা থেকে অস্ত্রসহ সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে গ্রেফতার করেছিল। পুরো সাদ্দাম বাহিনীর অর্থ ও অস্ত্র যোগানদাতা হিসেবে রয়েছে আওয়ামীলীগের ক্যাডার এই লুদু। ২০১৫ মাসে ডাকাতির প্রস্তুুতির সময় ধরা পড়েছিল লুদু বাহিনীর বেশ কয়েকজন সদস্য। তখন লুদুসহ তার বাহিনীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয় থানায়।

কয়েক বছর আগে সন্ত্রাসী সাদ্দামকে জামিনে বের করে আনেন লুদু। কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম এখন লুদুইয়ার ক্যাডার বাহিনীর প্রধান। অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ প্রায় ১০টির অধিক মামলা রয়েছে সাদ্দামের বিরুদ্ধে।

৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী মিছিলে যোগদেন কক্সবাজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সন্ত্রাসী লুদুইয়া। ওই মিছিলে ছাত্রদের বিরুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী ও অস্ত্রযোগান দেন সাদ্দাম। প্রকাশ্যে মিছিলে থাকলেও আসামীর খাতায় নাম নেই আওয়ামীলীগের ক্যাডার লুদুইয়ার।

গত ১৭ বছর চাঁদাবাজি, জমি দখল, ইয়াবা ব্যবসা, ডাকাতি, অস্ত্র ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় ২০টির মামলা ও জিডি রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলেও পতন হয়নি লুদু বাহিনীর। বরং ৫ আগস্টের পর ১১ আগস্ট জমি দখলের জন্য হামলা চালিয়েছে জেল গেইট এলাকায়। এই ঘটনায় চলতি বছরের ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী লুদুইয়াসহ প্রায় ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগি নুর মোহাম্মদ। মামলা হলেও গ্রেফতার নেই কক্সবাজারে ত্রাস আওয়ামীলীগ নেতা আবুল মনছুর লুদু।

ত্রাস এই লুদুইয়ার হাতে নির্যাতনের শিকার হয়ে বসতবাড়ি হারান আলীর জাহান এলাকার দফাদার আবুল হোসেন। আওয়ামীলীগ আমলে খুরুশকুলে ইসলাম সওদাগরের ১০ কানি জায়গা দখল করেন নেন তিনি। শাহ আলম কোম্পানি, খোকা, ফারুক, ফুরকান ও কালামকে সুদি টাকার জন্য জেলে পাঠিয়ে কোটি টাকা হাতিয়ে নেন সন্ত্রাসী লুদু।

আওয়ামীলীগের ক্ষমতা ব্যবহার করে ২০১৫ সালে আলির জাহান এলাকায় রেজিয়া বেগমের ভোগ দখলীয় জমি দখলে নিতে হামলা ও লুটপাট চালিয়েছিল লুদুইয়া ও তার বাহিনীর লোকজন। এই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়।

২০০৬ সালে কক্সবাজারের তালিকাভুক্ত ১ নম্বর শীর্ষ সন্ত্রাসী লুদু এখনো দাপিয়ে বেড়াচ্ছে। পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক থাকাকালিন উত্থান শুরু হয়েছিল তার। ছাত্রলীগ থাকাকালিন বাহিনী গঠন করে রাজত্ব চালান কক্সবাজারে। সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে হাত করে সবচেয়ে বেশি ত্রাস তৈরি করেছিল গত ১৭ বছর। এরমধ্যে কক্সবাজার সদর মডেল থানায় ডাকাতি, অস্ত্র, হত্যা চেষ্টা, হত্যা, সরকারি কাজে বাধা, মারামারি, অপহরণ, ধর্ষণ ও চাদাঁবাজিসহ ২০টির অধিক মামলা ও একাধিক জিডি হয় তার বিরুদ্ধে। আওয়ামীলীগ সরকার পতনের পরও তার জমি দখল ও হামলা থামেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন