• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধার : গ্রেপ্তার আরো ৩

নিজস্ব প্রতিদেক / ১৪৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
নাজিরারটেক থেকে উদ্ধার হওয়া ১০ জনের মরদেহ।

কক্সবাজার অফিস:
কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এ নিয়ে এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হলে। গ্রেপ্তারের মধ্যে আদালতের আদেশে ২ আসামি ৫ দিন করে রিমান্ডে রয়েছেন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, বুধবার (২৬ এপ্রিল) রাতে প্রযুক্তিগত সহায়তায় ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে গিয়াস উদ্দিন মুনির নামের ৩২ বছরের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুনির বদরখালী এলাকায় মো. নুর নবীর ছেলে। তাকে ইতিমধ্যে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানি হয়নি।

অন্যদিকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনায় সন্দেহজনক ২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব।
এসপি বলেন, বাঁশখালীর কুদুকখালী থেকে আটক করে এ ২ জনকে সোপর্দ করা হয়েছে। এদেরও গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার ওই দুজন হলেন, বাঁশখালীর কুদুকখালী ফজল কাদের মাঝি ও শামসুল আবু তৈয়ব মাঝি।
গত রবিবার গুরা মিয়া নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে ভাসমান থাকা ট্রলারটি নাজিরারটেক উপকূলে নিয়ে আসে। আর ওই ট্রলারের হিমঘরে হাত-পা বাঁধা ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন