• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ‘হোটেল সী-ব্রীজ রিসোর্ট’ ইয়াবার নতুন হাট

নিজস্ব প্রতিদেক / ১০৩৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

ধরপাকড় কমে যাওয়ার সুযোগে ইয়াবার নতুন হাটে পরিণত হয়েছে কক্সবাজার শহরের কলাতলীর ‘সী ব্রীজ রিসোর্ট’। দেদারছে সেবন, বিক্রি এবং পাচার নিয়ন্ত্রণ হয় এ হোটেল থেকে।

ইয়াবা মজুদের অভিযোগে কক্সবাজারের কলাতলীর সুগন্ধা পয়েন্টস্থ হোটেল-মোটেল এলাকায় হোটেল সী-ব্রীজ রিসোর্টে অভিযান চালায় র‌্যাব। এসময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৭ হাজার ৫৫০ পিস ইয়াবা।

র‌্যাব-১৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার কলাতলী সুগন্ধা পয়েন্টস্থ সৈকত পাড়া নামক স্থানে হোটেল সী ব্রীজ রিসোর্টের ২০৮ নং কক্ষে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কিছু মাদক কারবারি।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ওই রিসোর্টে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে।

তারা হলেন- আব্দুর রকিবের ছেলে মো. শহীদ (১৮), সিরাজুল মোস্তফার ছেলে মো. ফয়েজুল ইসলাম (১৮) ও  নুর মোহাম্মদের ছেলে মো. আনাস (২০)। তাদের তিনজনের বর্তমান বাড়ি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের লম্বাশিয়া ৪ রাস্তার মোড়ে। তিনজনই রোহিঙ্গা।

সোমবার রাত সাড়ে ৯ টায় এক মেইল বার্তায় র‌্যাব ১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক তিনজনই রোহিঙ্গা নাগরিক। তারা স্বীকার করেছে, তাদের নিকট ইয়াবা আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেও হেফাজতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৭৫৫০ (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন