• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার : স্বামী পলাতক

নিজস্ব প্রতিদেক / ২৯৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

জয়নাল উদ্দিন:
কক্সবাজার শহরের প্রধান সড়ক বাজারঘাটাস্থ আবাসিক হোটেল সী-বার্ড থেকে জেসমিন আক্তার (২৭) নামে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে হোটেলের তৃতীয় তলার ৩১০ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্বামী পরিচয়দানকারী মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছে।

হোটেল ও পুলিশ সূত্রে জানা গেছে- মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা রুম নেন সী- বার্ড হোটেলে। হোটেল রেজিস্টার অনুসারে গৃহিনী পরিচয়ে স্ত্রীর নাম জেসমিন আক্তার (২৭), স্বামী মোস্তাফিজুর রহমান। ঠিকানা- বাগেরহাট। ঢাকায় ব্যবসায় করেন এমন তথ্য দিয়ে তারা দুইদিনের রুম নেন। বুধবার বিকাল পর্যন্ত রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে এই তরুণীর মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- হোটেল কক্ষের বিছানায় শোয়া অবস্থায় ওই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। হোটেলের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন