• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিদেক / ২৭১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে একটি হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই রায় দেয়া হয়। দীর্ঘ ১৫ বছর মামলার বিচারিক কার্যক্রম শেষে এই রায় দেয়া হয়।

২০০৭ সালে চকরিয়ার ইসলাম নগরের নুরুচ্ছালাম নামে এক ব্যক্তি পথ দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে গতিরোধ করে চোর আখ্যা দিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে গাছে বেঁধে আঘাত করতে থাকলে সেখানেই মৃত্যু হয় নুরুচ্ছালামের।

পরে নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সুলতানুল আলম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ মামলায় সাজাপ্রাপ্ত আসামীরা হলেন সাবের আহমেদ, মহিউদ্দীন ও গিয়াস উদ্দীন। আসামীরা এতোদিন জামিনে থাকলেও রায়ের পর কারাগারে প্রেরণ করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন