• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে : অতঃপর যুবতীর লাশ

নিজস্ব প্রতিদেক / ৩১৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
নির্জন রিসোর্ট থেকে যুবতীর লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার কলাতলী এলাকার রিসোর্ট থেকে ‘পিছনে হাত মোড়ানো অবস্থায়’ অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে কথিত স্বামী পরিচয় দানকারি ব্যক্তি পলাতক রয়েছে।

অভিযোগ উঠেছে, দম্পতি পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নেয়া ওই নারী ও কথিত স্বামীর নাম এবং ঠিকানা নিবন্ধন খাতায় নথিভুক্ত করা হয়নি। এমন কি হোটেলটিতে নেই কোন সিসি ক্যামেরা।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১২ টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল ‘নির্জন রিসোর্ট’ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম ও পরিচয় জানা না গেলেও তার আনুমানিক বয়স ২৫/২৬।

আতিকুল বলেন, ‘নির্জন রিসোর্ট’ নামের এক আবাসিক হোটেলের (কটেজ) কক্ষে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হোটেলটির ৬ নম্বর কক্ষের ভিতর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় নারীটির দু’হাত পিছনে ওড়ানে দিয়ে মুড়িয়ে রেখে হোটেল কক্ষের খাটে শোয়ানো অবস্থায় পাওয়া যায়। হোটেল কক্ষটির দরজা বাইর থেকে খোলা অবস্থায় পাওয়া গেছে।

তবে শরীরের কোথাও স্পষ্ট আঘাতের কোন ধরণের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কথিত স্বামী পরিচয় দিয়ে হোটেল কক্ষে উঠা ব্যক্তি ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
হোটেলটির ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ৩ টায় দম্পতি পরিচয়ে ওই নারী জনৈক পুরুষকে সঙ্গে নিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। রাত হয়ে যাওয়ায় হোটেলের নিবন্ধন খাতায় তাদের নাম ও পরিচয় নথিভুক্ত করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন