• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে স্টেডিয়ামের পাশে নবজাতকের মরদেহ, টানছিল কুকুর

নিজস্ব প্রতিদেক / ৪০৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ও সদর হাসপাতালের রাস্তার পাশে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা। সোমবার (১১ জানুয়ারি) ভোরে হাঁটতে বের হওয়া লোকজন কুকুরের টানাটানি থেকে নবজাতককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পৌছে দেন।

পথচারী স্থানীয় কন্ঠ শিল্পী রেজাউল করিম বলেন, ভোরে যখন হাঁটতে বের হয়েছিল তখন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ও কক্সবাজার সদর হাসপাতালের রাস্তার পাশে কয়েকটি কুকুর একটি বস্তু নিয়ে টানাটানি করছে। দূর থেকে শিশুর মতো মনে হওয়ায় কাছে গিয়ে আমরা কয়েকজন দেখি একটি নবজাতককে কুকুরে টানাটানি করছে। পাশে একটি কাগজের বাক্সও রয়েছে।
তার ধারণা, হয়ত কেউ কাগজের বাক্স ভরে সদ্য নবজাতকের দেহটি স্টেডিয়ামের রাস্তার পাশে ফেলে দিয়েছে রাতে অথবা ভোরে। এতে রাস্তার কুকুর গুলো মৃত নবজাতকের দেহ নিয়ে টানাটানি করছে ভোরে। পরে পথচারীরা মৃতদেহটি কুকুর কাছ থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পৌঁছে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন