• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

কক্সবাজারে শ্রমিকলীগ সভাপতি জহির হত্যা: ঢাকায় তাহের সিকদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৩১৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
আবু তাহের সিকদার।

কক্সবাজার অফিস

কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী সাবেক ছাত্র শিবির নেতা তাহের সিকদারকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার গভীররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাহের সিকদার কে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

শনিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে ঢাকার তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।

গ্রেপ্তার আবু তাহের সিকদার ওরফে তাহের সিকদার (৪৮) ছাত্র শিবিরের কক্সবাজার জেলা শাখার সাবেক নেতা ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ‘ছাত্র শিবির মনোনীত প্যানেলের’ সাবেক সদস্য। তিনি পেশায় আইনজীবী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবু তাহের সিকদার শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০ টায় কক্সবাজার সদরের লিংকরোড স্টেশনে ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারের ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। তারা দুই ভাইসহ কর্মী-সমর্থকদের সঙ্গে নির্বাচনী আলাপ করছিলেন। এসময় একদল দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং কুপিয়ে জখম করে। এতে ৩ জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে। আহতদের মধ্যে কুদরত উল্লাহ’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন রাতে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গত ৬ নভেম্বর সকালে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি থাকা জহিরুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসকরা চমেকে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ নভেম্বর দুপুরে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন