• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে শ্বশুর হত্যার দায়ে জামাইসহ ৮ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ২৬৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

কক্সবাজারে শ্বশুর হত্যা মামলায় মেয়ের জামাইসহ ৮ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে এ রায় ঘোষণা করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার মঞ্জুর আলম, মো. আলম, শহর মুলুক ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে কালুইন্যা, জসিম উদ্দিন, মোস্তাক, আক্তার কামাল ও শাহাবউদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানান, ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোনা এলাকার প্রবাসী মোহাম্মদ হোসেনের বাড়িতে তার মেয়ের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন