• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় শিশু হত্যা : চাচির যাবজ্জীবন

নিজস্ব প্রতিদেক / ২৪৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

কক্সবাজার অফিস:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় শিশু রিফাত (৪) হত্যা মামলায় জাকিয়া সুলতানা লালু নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোজাফ্ফর আহমদ হেলালী এ তথ্য জানিয়েছেন। জাকিয়া সুলতানা লালু চকরিয়ার খুটাখালীর সৈয়দ হোসেনের স্ত্রী এবং ভুক্তভোগীর চাচি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ অক্টোবর সৈয়দ আকবরের ছেলে রিফাতকে তার ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া শ্বাসরোধে হত্যা করে। এরপর টয়লেটের খোলা ট্যাংকে লুকিয়ে রাখে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে বাড়িতে থাকা নিহত রিফাতের চাচি জাকিয়াকে গ্রেপ্তার করা হয়। ৮ অক্টোবর রিফাতের বাবা সৈয়দ আকবর বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন