• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে শত বছরের ছড়ায় অবৈধ বাঁধ নির্মাণ : ব্যবস্থা নিতে নির্দেশ

নিজস্ব প্রতিদেক / ২৬৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
কলাতলী সৈকত পাড়ায় ছড়া দখল করে নির্মাণ হচ্ছে বাঁধ।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের সৈকতপাড়ায় প্রভাবশালীর ইন্ধনে শত বছরের পুরোনো ছড়া দখল করে বাঁধ নির্মাণ এবং সুউচ্চ পাহাড় সাবাড়ের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কৌশলে চলছে ছড়া দখল ও পাহাড় সাবাড়। এমন অভিযোগে শনিবার (১৩ আগস্ট) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন একটি প্রশাসনিক টিম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভয়াবহ পাহাড়কাটা ও ছড়া দখল করে বাঁধ দেয়া দেখে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে অভিযানে থাকা সদর সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড জিল্লুর রহমানকে ছড়া দখলদার ও পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।

এমন ভয়াবহ পাহাড়কাটা ও ছড়া দখলকরে বাঁধ দেওয়ার বিষয়ে ইউএনও মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিবেশ ধ্বংসাত্মক এবং জনভোগান্তিকর কোন কর্মকান্ডে কাউকে ছাড় দেওয়া হবে না এবং সরকারি জায়গায় কাউকে অবৈধ ভাবে দখল করতে দেওয়া হবে না। অবৈধ দখলদার যতই প্রভাবশালী হউক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে- যেভাবে সৈকত পাড়া, বাঘঘোনা ও লাইট হাউস পাড়ায় কয়েক হাজার পরিবারের পানিচলাচলের শতবছরের পুরনো ছড়া দখল করে বাঁধ দিয়ে ভরাট করছে; এতে করে এলাকায় বসবাসকারী মানুষ চরমভাবে ভোগান্তিতে পড়বে। জনস্বার্থে দ্রুত এসব দখলদারদের কাছ থেকে এ ছড়াটাকে দখল মুক্ত করার জন্য পাহাড়কাটা ও ছড়া দখলকারীদের বিরুদ্ধে অভিযান করে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবী উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন