• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে রিসোর্ট থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩৩০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
কলাতলী আমারী রিসোর্ট। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কক্সবাজার অফিস

কক্সবাজারের কলাতলী ‘আমারী রিসোর্ট’ নামক একটি হোটেল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। নিহতের নাম ফারজানা (২৩) এবং তার পলাতক সঙ্গীর নাম সাগর বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

হোটেলে উঠার সময় গেস্ট এন্ট্রি খাতায় তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লেখা হয়। যদিও ঠিকানা সঠিক কি না সেই বিষয়ে সন্দেহ আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

তিনি বলেন, ‘তারা দুজন তিন দিন আগে ওই রিসোর্টে ওঠে। মঙ্গলবার সকাল ১১টায় ওই রুমে কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন জানান, মৃত ফারজানা ও পলাতক সাগরের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন