• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজারে রিদুয়ান হত্যা : ৬৬ ঘন্টায় জমা পড়েনি এজাহার

নিজস্ব প্রতিদেক / ২৯১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
কলেজ ছাত্র রিদুয়ান।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকায় কলেজছাত্র রিদুয়ান সিদ্দিকী হত্যার ৬৬ ঘন্টা পার হলেও থানায় জমা দেয়নি এজাহার। পরিবারের পক্ষ থেকে বুধবার (৩০ মার্চ) দুপুর ২ টা পর্যন্ত কেউ হত্যাকান্ডের এজাহার জমা দেয়নি বলে জানিয়েছে কক্সবাজার সদর থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন। গত সোমবার (২৮ মার্চ) রাত ৮ টার দিকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হন রিদুয়ান। রিদুয়ান চট্টগ্রাম মহসীন কলেজের ছাত্র ও কক্সবাজার শহরের সাহিত্যিকা এলাকার বাসিন্দা।

ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন- হত্যাকান্ডের ৬৬ ঘন্টা পার হলেও এখনো কেউ এজাহার দায়ের করেনি। আমরা বারবার পরিবারের সাথে যোগাযোগ করে যাচ্ছি। তারা এজাহার নিয়ে আসবে বলে আসছেও না। যদি তারা এজাহার নিয়ে না আসে তাহলে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে। তবে এখনো এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

একাধিক সুত্রের দাবি, কক্সবাজার শহরের সাব মেরিন ক্যাবল বিজিবি ক্যাম্প ও গরু হালদা এলাকার নিয়ন্ত্রণ কিশোর গ্যাং লিডার আকিব, তামজিদ আহাত ও ছোটন গ্রুপের। দীর্ঘদিন ধরে এলাকাটির নিয়ন্ত্রণে নিতে মরিয়া ছিল আকিব গ্রুপ।

গত সোমবার সকালে সিটি কলেজ এলাকায় রিদুয়ানের সাথে আকিব গ্রুপের এক সদস্যকে মারধর করে। সেটির প্রতিশোধ নেয়ার অজুহাতে আকিব গ্রুপের সদস্যরা রিদুয়ানকে টার্গেট করে রাখে। সন্ধ্যার পর রিদুয়ানকে থামিয়ে পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য বলে আকিবের নেতৃত্বে আসা তার গ্রুপের একাধিক সদস্য। ক্ষমা না চাওয়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রিদুয়ানকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। ঘটনার পর সোমবার (২৮ মার্চ) রাত আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে রিদুয়ান মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, দুইটি গ্রুপের আধিপত্য নিয়ে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। আমাদের প্রাথমিক তদন্তেও তা উঠে এসেছে। হত্যাকান্ডে জড়িত একাধিক আসামীকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের আটকে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন