• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

কক্সবাজারে রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের কলাতলী, সুগন্ধা পয়েন্ট ও হোটেল-মোটেল জোনে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। যা পর্যটক ও স্থানীয়দের বিরক্তিকর কারণ।

বুধবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ, সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা ও আনসার ব্যাটালিয়ন।

বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন বলেন, সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী এপ্রোচ সড়কসহ কলাতলী বীচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা/দোকান উচ্ছেদের জন্য একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা/ভ্যান উচ্ছেদ ও ধ্বংস করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন