কক্সবাজার সমুদ্রসৈকতের হুদা কবিতা চত্বর এলাকায় ডাকাতির প্রস্তুুতিকালে ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এসময় ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার শহরের পশ্চিম লারপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে জামশেদ ওরফে পুতুয়্যা ওরফে রিয়াজ (২৩), পূর্ব লারপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে কামরুল হাসান বাবু (২৪), রামু উমখালি এলাকার শ্যামল ধরের ছেলে টিপু ধর (২৮), লারপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২), বইল্যা পাড়া এলাকার মো. শামছুল আলমের ছেলে মো. বাবু (১৮), পেশকার পাড়া এলাকার বিশ^নাথ ঘোষের ছেলে পোবন ঘোষ (২১) ও বইল্যা পাড়া এলাকার নির্মল বড়–য়ার ছেলে ছোটন বড়ুয়া (২২)।
র্যাব জানিয়েছে- বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) রাতে সৈকত এলাকার হুদা কবিতা মঞ্চের পিছনে ঝাউ বাগানের ভিতরে একটি ডাকাত দল ডাকাতি ও ছিনতাই সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুুতি গ্রহণ করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করলে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ চারিদিকে দৌড়ে পলায়নের চেষ্টাকালে চক্রের ৭ ডাকাত ও ছিনতাইকারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি কিরিচ, ৩টি বিভিন্ন ধরণের ছুরি, ২টি কালো টর্চ লাইট, ৬টি মোবাইল এবং নীল রংয়ের প্রায় ১৫ ফুট নাইলন রশি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি দেশীয় অস্ত্র-শস্ত্রসহ একত্রে সমবেত হয়ে হুদা কবিতা মঞ্চ এবং নির্জন এলাকায় পর্যটকদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে থাকে বলে স্বীকার করে। ডাকাত দলটি দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুুতি, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেপ্তারও হয়েছিল।