• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

কক্সবাজারে মাদক কারবারি নুরুল আজিম ইয়াবাসহ গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল আজিমকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাতে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুরুল আজিমের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর শুক্কুর ওরফে পান বিয়ারি শুক্কুরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজ।

এলাকায় দীর্ঘদিন ধরে নুরুল আজিম ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত এবং স্থানীয়দের কাছে একপ্রকার ত্রাস হিসেবেই পরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন