• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

কক্সবাজারে বিমানের ডানার আঘাতে গরু মৃত্যুর ঘটনায় ৪ আনসার সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিদেক / ৩২২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমান উড্ডয়নের সময় বিমানের পাখার আঘাতে ২ গরু মৃত্যুর ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরপর সেখানে দায়িত্বরত ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশপাশের এলাকার দুটি গরু রানওয়েতে চলে আসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ডানায় সঙ্গে ধাক্কা লাগে। এতে গরু দুটি মারা যায়। তবে দুর্ঘটনা থেকে বেচে যান বিমানের ৯৪ আরোহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন