• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

কক্সবাজারে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিদেক / ৩৮২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

সংবাদ বিজ্ঞপ্তি :

উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে কক্সবাজারে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন।

এতে কেন্দ্রীয় সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব ও অর্থ সম্পাদক পদে ভোট প্রদান করেন সাধারণ ভোটাররা। এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আয়াছুর রহমান ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দিতায় বিএফইউজে’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল কুদ্দুস রানা ও নজিবুল ইসলাম। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক দীপক শর্মা দীপু এবং মোহাম্মদ জুনাইদ। এসময় নির্বাচন পর্যবেক্ষনে ছিলেন শ্রম-অধিপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক ছাব্বির ভূঁইয়া।

রাত সাড়ে ৯টার দিকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ সারাদেশের ফলাফলে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান কামাল।

উল্লেখ্য, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম কেন্দ্রীয় সহ-সভাপতি পদে সরওয়ার আজম মানিক ও যুগ্ম মহাসচিব পদে প্রার্থীতা করেন আহসান সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন