• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

কক্সবাজারে ফারুকের নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী ‘রাতে অভিযান চালান কারা’

নিজস্ব প্রতিদেক / ৬৯১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
মো. ফারুক ওরফে ফারুক মাঝি।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ মোস্তাইক্কা পাড়া এলাকায় বলি আবছারের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক অভিযান চালান। প্রায় ২০ দিন আগে ৪ থেকে ৫ জনের দলটি নিজেদের ডিবি পরিচয় দিয়ে আবছারের বাড়িতে ঢুকেন। তবে তাদের শরীরে ডিবি’র কোন জ্যাকেট ছিল না। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন পোশাকও ছিল না। ওই দলের সাথে ছিলেন পশ্চিম কুতুবদিয়া পাড়া এলাকার মো. জামালের ছেলে মো. ফারুক ওরফে ফারুক মাঝি। ফারুক মাঝি ডিবি পরিচয় দিয়ে দলটি নিয়ে যান বলি আবছারের বাড়িতে। ওই সময় তারা টাকাও দাবী করেন বলি আবছার থেকে। তারা আবছারকে মাদক কারবারি হিসেবে আখ্যা দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় কাদের নামে একব্যকি বলেন- বিষয়টি আমি শুনেছি। বলি আবছার একজন দোকানদার। তার চায়ের দোকান আছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে তারবাড়িতে রাতে ঢুকেন একদল লোক। ওই সময় তাদের সাথে ছিল ফারুক মাঝিও। পরে তারা টাকা নিতে ব্যর্থ হন।

গেল ঈদের দিন রাতে মুসা সওদাগরের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে তিনব্যক্তি ঢুকেন। ওই তিন ব্যক্তির সাথে ছিলেন ফারুক মাঝিও। তবে পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিদের শরীরে কোন পুলিশের পোশাক ছিল না। তারা মুসা সওদাগরকে মাদক ব্যবসায়ী বলে পুরো ঘর তল্লাশী চালান। এমনকি মুসার ভাই আবু ছাদেককে পিটিয়ে আহতও করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে টাকাও দাবী করেন। টাকা না পেয়ে আবু ছাদেককে তারা মারধর করেন। পরে তারা ফিরে আসেন বলেন জানান মুসা সওদাগর।

গেল ৬ মাস আগে শুটকি ব্যবসায়ী ও ফিশিং বোটের মালিক মকসুদ ও খোরশেদের বাড়িতে রাতে অভিযান চালিয়েছিল র‌্যাব সদস্যরা। মাদক কারবারির তকমা লাগিয়ে তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে জানান খোরশেদ। শুটকি ব্যবসায়ী খোরশেদ বলেন- প্রথমে আমার ভাই মকসুদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এরপর আমার বাড়িতে অভিযান করা হয়। পুরো বাড়ি তছনছ করা হয়েছে। কিন্তু কোন অবৈধ জিনিস তারা পায়নি। আমাদের ব্যবসায়ীক লাইসেন্সসহ বিভিন্ন বৈধ ডকুমেন্ট দেখানো হয়েছে। এরপর তারা চলে যায়। কিন্তু অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ফারুক ওরফে ফারুক মাঝি। অভিযান চলাকালীন ফারুক মাঝি আমার বাড়িতে প্রবেশ করার জন্য জোর চেষ্টা চালিয়েছিল; কিন্তু সে ব্যর্থ হয়। গেইটের সিকিউরিটি র‌্যাবকে প্রবেশ করতে দিলেও ফারুক মাঝিকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। কিন্তু অভিযানে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গত ২০ দিন আগে কক্সবাজার ডায়বেটিকস পয়েন্টে একটি শুটকি মাছের গাড়ি তল্লাশী চালান মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজারের কর্মকর্তারা। নিয়ামত উল্লাহ সওদাগর মাছ গুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। ওই সময় মাদকদ্রব্যের কর্মকর্তারা গাড়িটি ব্যাপক তল্লাশী চালান। ওই সময়ও সেখানে উপস্থিত ছিল ফারুক মাঝি। তবে গাড়িতে কোন অবৈধ জিনিস পাননি তারা।

এছাড়া গত ৬ মাস আগে শাহেদ সওদাগরকে পুলিশে আটক করান ফারুক মাঝি। পরে পুলিশ শাহেদ সওদাগরকে ছেড়ে দেন। মাদক কারবারির আখ্য দিয়ে শাহেদকে আটক করান বলে অভিযোগ ফারুক মাঝির বিরুদ্ধে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে- ফারুক ওরফে ফারুক মাঝি পুরো ১ নং ওয়ার্ডের দালাল হিসেবে পরিচিত। প্রশাসনের সোর্স পরিচয় দিয়ে এলাকার মানুষকে হয়রাণি করে যাচ্ছে দীর্ঘদিন। শুটকি ব্যবসায়ীরা তার কাছে হয়রাণির শিকার হচ্ছে বেশি। প্রশাসনের লোক পরিচয়ে কিছু দুর্বৃত্তদের ডিবি, পুলিশ ও মাদকদ্রব্যের লোক সাজিয়ে মানুষের ঘরে ঘরে অভিযান চালাচ্ছে। অনেকেই ভয়ে তাদের টাকা দিচ্ছে আবার যারা টাকা দিচ্ছে না তারা মারধরের শিকার হচ্ছে।

কয়েকজন ভুক্তভোগি জানান, ফারুকের সাথে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় আছে। এই পরিচয়ের সূত্র ধরে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে দালাল ফারুক। অনেক সময় প্রশাসনের লোক দিয়ে অভিযান চালালেও বেশির ভাগ সময় ফারুকের তৈরি করা নিজস্ব বাহিনী দিয়ে মানুষের ঘরে অভিযান চালান ডিবি ও পুলিশ সাজিয়ে। তবে কয়েকদিন আগে একটি ধর্ষণ মামলায় আটক হয়ে কারাগারে রয়েছে ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন