• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

কক্সবাজারে ফাঁদ পেতে পর্যটকদের ব্ল্যাকমেইল : চক্রের ১৮ সদস্য আটক

জয়নাল উদ্দিন: / ২৩৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

সমুদ্র সৈকতকে ঘিরে প্রতিনিয়ত কক্সবাজার বেড়াতে আসেন লাখো পযর্টক। এই পর্যটকদের ঘিরে তৈরি হয়েছে একটি প্রতারক সিন্ডিকেট। বিভিন্নভাবে পর্যটকদের জিম্মি করে আদায় করা হয় অর্থও। এমন চক্রের ১৮ জন সদস্যকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ বলছে, সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা পয়েন্টসহ শহরের বিভিন্ন স্পটে পযর্টকদের টার্গেট করে দালাল চক্রের সদস্যরা। আর পর্যটকদের হোটেল মোটেল জোনে নিয়ে আসতে ব্যবহার করা হয় তাদেরই চক্রের নারী সদস্যদের। এমন চক্রের ১৮ জন সদস্যকে আটকের করার কথা বলছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সমুদ্র সৈকত সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ওই নারী-পুরুষ সকলেই বরিশাল, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ঝালকাঠি, গোপালগঞ্জ, ঢাকা, শেরপুর ও কক্সবাজার এলাকার। আটক ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৭ জন নারী।

আপেল মাহমুদ জানান, কটেজ জোনে অবৈধ কার্যকলাপ ও মাদকসহ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে এই চক্রটি এবং নারীদের মাধ্যমে ফাঁদ পেতে পর্যটকদের ব্ল্যাকমেইল করতো তারা।

সম্প্রতি বেশ কিছু পযর্টকদের অভিযোগের ভিত্তিতে সোমবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব অপরাধের সঙ্গে জড়িত ওই ১৮ জনকে আটকের কথা জানান পুলিশের এ কর্মকর্তা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন