• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক: / ১১৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলার পাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টায় কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মোহাম্মদ আজম পাহাড় কেটে ঘর নির্মাণ করেছিলেন। সেই বাড়িতে রাতে পাহাড়ের কিছু মাটি ধসে পড়ে। সেই মাটি সরানোর জন্য মোহাম্মদ আজম সেখানে যান। ধসে পড়া মাটি সরানোর সময় ওপর থেকে আরও পাহাড়ের মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন। পরে তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজনসহ তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন