• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে পাঁচটি কাঁচাবাজার নতুন স্থানে সরাতে ডিসির নির্দেশ

নিজস্ব প্রতিদেক / ৫৪০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:
করোনা সংকট মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কক্সবাজারের পাঁচটি কাঁচাবাজার সরানোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসব কাঁচাবাজার অস্থায়ীভাবে বসানোর জন্য নতুন স্থানও নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে কক্সবাজার পৌরসভার মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ডিসি কক্সবাজার’ নামে ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

ওই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- “করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে কক্সবাজার পৌরসভাস্থ নিম্নোক্ত কাঁচাবাজারসমূহকে স্থানান্তরের জন্য অস্থায়ীস্থান নিম্নোকক্তভাবে নির্ধারণ করা হলো। কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র অনতিবিলম্বে নতুন স্থানে বাজার স্থানান্তর নিশ্চিত করবেন।’

জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী, শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার বড়বাজার সরিয়ে অস্থায়ীভাবে বসানোর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান। এখন থেকে বড়বাজার বসবে ঈদগা মাঠে।

তেমনিভাবে বাহারছড়া বাজার বসানো হবে মুক্তিযোদ্ধা মাঠে (পাসপোর্ট অফিসের সামনে), কানাইয়াবাজার বসানো হবে নতুনবাহারছড়া, লিংকরোড় বাজার বসানো হবে লম্বালম্বি রাস্তার পাশে ও উপজেলা কাঁচাবাজার বসানো হবে নির্মাণাধীন মডেল মসজিদ এলাকায়।

জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে বার বার সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হলেও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে সারাদিন মানুষের উপচেপড়া ভিড় থাকে। এরফলে করানো সংক্রমের ঝুঁকি বেড়ে যায়। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সামায়িক কষ্ট হলেও এই সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসকের এই সিদ্ধান্ত সবাই স্বাগত জানিয়েছেন। কেউ আবার নানা মতামত দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসের কমেন্টে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান সহ অনেক মানুষ নিজেদের মতামত তুলে ধরেছেন।

আদনান সামী নামে একজন ফেসবুক ইউজার বলেছেন, ‘বাজার করার সময়টাও বাড়িয়ে দিতে হবে। টেকপাড়াবাসী, বইল্যাপাড়া, পেশকার পাড়া সহ বেশকিছু এলাকার বাসিন্দারা বড় বাজার থেকেই কাঁচা বাজার করে থাকেন। তাঁদের জন্য ঈদগাহ্ মাঠ ময়দান দূরে হবে। অপর দিকে কানাইয়া বাজার নতুন বাহারছড়ায় স্থানান্তরিত করায় তাদের জন্যও বেশ দূরে হয়ে গেলো। সেই হিসেবে বাজারের সময়টা আরেকটু লম্বা করে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন