• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগে ফটোগ্রাফার আটক

নিজস্ব প্রতিদেক / ১৮৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
কক্সবাজারে আটক ফটোগ্রাফার ইউনুস।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগে মো. ইউনুস নামের এক ফটোগ্রাফারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। রোববার (১৭ জুলাই) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২।

ভুক্তভোগী পর্যটক সিফাত মাহমুদ জানান, গত ৯ জুলাই স্ত্রীসহ সুগন্ধা সৈকতে যাই। ওখানে এক ক্যামেরাম্যান অনেক অনুরোধ করেন ছবি তোলার জন্য। এরপর আমরা কয়েকটা ছবি তুলি। কথা ছিল সব মিলে ৩০-৪০টা ছবি আমরা নেবো। কিন্তু তিনি ২৫০টা ছবি তোলেন। যার বিল করেন ৮০০ টাকা। যখন আমি অতিরিক্ত ছবি নিতে অস্বীকৃতি জানাই তখন ওই ফটোগ্রাফার হুমকি-ধমকি দিতে শুরু করেন। তখন আমি বাধ্য হয়ে টাকা দিয়ে চলে আসি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, শনিবার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক ভুক্তভোগী তার অভিযোগ দেন। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের একটি টিম অভিযুক্ত ফটোগ্রাফারকে আটক করে।

তিনি আরও জানান, মূলত ফটোগ্রাফারদের লাইসেন্স দেয় জেলা প্রশাসন। আমাদের কাছে কোনো ডাটাবেজ থাকে না যার কারণে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আমরা ডাটাবেজ করার উদ্যোগ নিয়েছি। শিগগির ডাটাবেজের কাজ শেষ হবে। আমরা ফটোগ্রাফারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আশা করি তখন এরকম অভিযোগ থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন