• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে পর্যটক টার্গেট করে ছিনতাই করে ওরা: চাইনিজ ছুরি ও মুখোশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৪৬৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
কলাতলী থেকে আটক চারজন ছিনতাইকারি।

কক্সবাজার অফিস

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে চাইনিজ ছুরি, লোহার রড ও মুখোশসহ চারজন ছিনতাইকারি আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার (১ নভেম্বর) ভোররাতে পর্যটন এলাকা কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আটকরা হলেন, শহরের পেশকার পাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে জিসান উদ্দিন সানি (১৯), কলাতলী এলাকার মৃত রফিকের ছেলে সাইফুল ওরফে সাদ্দাম (১৯), পাহাড়তলী এলাকার মৃত মোজাফফরের ছেলে মো. রাহাত (১৯) ও পেশকার পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে এহসান কবির ছোটন (১৯)।

আনোয়ার হোসেন জানান, সোমবার ভোররাতে একদল ছিনতাইকারি পর্যটন এলাকায় পর্যটকদের ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ৫ থেকে ৬ জন ছিনতাইকারি কৌশলে পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ ছুরি, দুটি লোহার রড ও ৫টি কালো মুখোশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের টার্গেট করে টাকা, মোবাইল ও স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে। দীর্ঘদিন ধরে তারা কলাতলী সাংস্কৃতিক কেন্দ্র, সুগন্ধা পয়েন্ট ও লাবণী পয়েন্ট এলাকায় ছিনতাই করে আসছিল।

আনোয়ার হোসেন বলেন, আটক চারজন ছিনতাইকারিকে সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন