• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

কক্সবাজারে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৩০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

জয়নাল উদ্দিন:
কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পাশের ফ্ল্যাটের লোকজন জানান- পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একই থাকতেন ফ্ল্যাটে। আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুণীর নাম নিশাত বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- রাত সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন