• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

কক্সবাজারে নারায়নগঞ্জ ফেরা ৪ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিদেক / ১৮১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

কক্সবাজার মেডিকেল কলেজের কোভিড-১৯ পরীক্ষাগারে ৬৩ জন রোগীর করোনা স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে মধ্য ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে।

রোবববার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে। সেখানে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এই চারজনেই নারায়নগঞ্জ থেকে ফিরেছে বলে তিনি জানান।

উল্লেখ্য, এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআর ল্যাবে ৪০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নাইক্ষ্যংছড়ির ১ জনসহ ৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন