• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কক্সবাজারে নামি-দামি ৯ রেস্তোরাঁকে জরিমানা

জয়নাল উদ্দিন: / ১৭৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

পর্যটকদের সাথে প্রতারণা করার অভিযোগে কক্সবাজারে ৯ রেস্তোরাঁসহ ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পর্যটন এলাকার ১০ প্রতিষ্ঠানকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানার ভ্রাম্যমাণ আদালতে পঁচা-বাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন পণ্য রাখার অভিযোগে কয়লা রেস্তোরাঁকে ২০ হাজার, শর্মা কিং রেস্তোরাঁকে ১০ হাজার, আল আরব রেস্টুরেন্টকে ১০ হাজার, বাসমতি রেস্টুরেন্টকে ৭ হাজার, মা রেস্তোরাঁকে ১০ হাজার, গোল্ডেন ফিস রেস্টুরেন্টকে ১০ হাজার, ঝাউবন রেস্তোরাঁকে ১০ হাজার, ডায়মন্ড রেস্তোরাঁকে ১৫ হাজার, চিটাগং রেস্তোরাঁকে ২ হাজার এবং মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা জানান, মানসম্মত খাবারের নামে পর্যটকদের সাথে প্রতারণা করলেই ব্যবস্থা নেওয়া হবে। সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই অবস্থা থাকলেই সিলগালা করা হবে।

এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জহর লাল পাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন