কক্সবাজার অফিস:
কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আইসোলেশনে নেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। ওই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, করোনা উপসর্গ নিয়ে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দ্রæত আইসোলেশনে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, ওই নারীকে আইসোলেশনে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করার আগেই মারা যান। করোনা পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
মারা যাওয়া ওই নারীর বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে। হাসপাতাল ও ওই নারীর এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, তার শ্বাসকষ্ট আর ডায়বেটিস ছিল। পরীক্ষার রিপোর্ট বের হলে ওই নারী করোনা আক্রান্ত ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে।
কক্সবাজারের প্রথম কোন রোগী করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন।