নিজস্ব প্রতিবেদক
ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ওই নারীর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাতজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর মডেল থানায় এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর স্বামী মামুন মিয়া। এর মধ্যে চারজনকে শনাক্ত করা হয়েছে।
আসামিরা হলেন প্রধান অভিযুক্ত আশিকুল ইসলাম, আব্দুল জব্বার জয়া, বাবু ও আটক হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন। বাকি তিনজন অজ্ঞাত। অজ্ঞাত ২/৩ জনসহ মোট ৭ জনের নামে মামলা দায়ের করা হয়।
মামলার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস।