• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

জেলা পরিষদ নির্বাচন : কক্সবাজারে দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিদেক / ২৪৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন-২২ এ চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী।

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মোট চারজন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। এর মধ্যে তিনজনই আওয়ামী লীগের। দল ও অঙ্গসংগঠনের দু’জন প্রার্থী বিদ্রোহী হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শাহীনুল হক মার্শালকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পাশাপাশি কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

একইসঙ্গে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এবং অধীনস্থ সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে বিজয়ের লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

এর মধ্যে কোনো নেতাকর্মী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন