• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে দুই কলেজছাত্রের লাশ: পরিকল্পিতভাবে হত্যা- বলছে পরিবার

নিজস্ব প্রতিদেক / ৩৭২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
কক্সবাজার সমূদ্রসৈকত থেকে যশোরের দুই বন্ধুর মরদেহ উদ্ধার। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল ও নাজিরারটেক পয়েন্ট থেকে যশোরের দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। সন্তানের আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন বাবা-মা। তাদের সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা। এ ঘটনায় সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি নিহতদের পরিবারের।

নিহতরা হলেন- যশোর উপশহরের এ ব্লকের বাসিন্দা কবি কাসেদুজ্জামান সেলিমের ছেলে রাফিদ ঐশিক (২৩) ও শহরের লাল দিঘির এলাকার বাসিন্দা কলেজ শিক্ষক শাহরিয়ার মেহের ইবনে মিজানের ছেলে মেহের ফারাবি অভ্র (২৩)। রাফিদ ঐশিক যশোর ক্যান্টনমেন্ট কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ও অভ্র ঢাকার একটি বেসরকারি ভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, নিহতদের পরিবারের সবাই শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। সন্তানের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা-মা। তাদের সমবেদনা জানাতে বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা।

নিহত রাফিদ ঐশিকের বাবা কাসেদুজ্জামান সেলিম বলেন, গত ১৪ সেপ্টেম্বর ছয় বন্ধু একসঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। কিন্তু শুক্রবার দুপুর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে জানতে পারি শুক্রবার দুপুরে ও বিকেলে সৈকতের সিগাল পয়েন্টে দুই যুবকের মরদেহ ভেসে এসেছে। তাদের মধ্যে একজন আমার ছেলে রাফিদ ঐশিক এবং আরেকজন ঐশিকের বন্ধু অভ্র।

তিনি আরও বলেন, তারা কখন কীভাবে সৈকতে গোসল করতে নেমেছিল এবং তাদের ছয় বন্ধুর মধ্যে দুই বন্ধু নিখোঁজ হওয়ার তথ্য প্রশাসন ও পরিবারকে বাকি চার বন্ধু কেন জানায়নি? আমি ধারণা করছি- আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

নিহত মেহের ফারাবি অভ্রর ছোট ভাই আবির হোসেন জানান, বড় ভাইয়ের সঙ্গে সর্বশেষ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে আম্মুর কথা হয়েছে। তারপর থেকে ভাইয়ার সঙ্গে কোনো কথা হয়নি। দ্রুত মরদেহ আনার জন্য আমরা কক্সবাজার প্রশাসনের সঙ্গে কথা বলছি।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, দুইজনের মরদেহ মিলেছে। তারা কীভাবে সমুদ্রে গেছেন বা আগে কী ঘটেছিল তা তদন্তের স্বার্থে নিহত দুইজনের সঙ্গে থাকা চারজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাতেই তারা কক্সবাজার আসবেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হন্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন